শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে তিনি ঐতিহাসিক জয়কালী বাড়ি মন্দিরসহ শহরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে সন্তোষ প্রকাশ করেন ভারতের সহকারী হাইকমিশনার। এ সময় তিনি সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক ও প্রশাসনের কর্মকর্তাদের তদারকির প্রশংসা করেন। পাশাপাশি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন তিনি।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর