• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ০৯:১২ সকাল

মক্কা-মদিনায় পড়ল ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হামলার দাবি অস্বীকার হুতির

ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোঁড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রুখে দেওয়ার পর তার ধ্বংসাবশেষ ও স্প্লিন্টার মক্কা ও মদিনা অঞ্চলে গিয়ে পড়েছে বলে জানিয়েছে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। শনিবার সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস করার পর সেগুলোর খণ্ডিতাংশ একাধিক এলাকায় ছড়িয়ে পড়ে।

সৌদি সিভিল ডিফেন্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে জানায়, সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার বাইরের ওয়াদি মুঘামাস, জেদ্দার আল-নুযহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘের একটি নির্জন স্থানে পড়েছে।

তবে ইসলামের পবিত্রতম এই দুই নগরীকে লক্ষ্য করে কোনো হামলা চালানোর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে হুতিরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই দাবি নস্যাৎ করে বলেন, ‘সৌদি শত্রু পক্ষ আমাদের বাহিনী কর্তৃক মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানে হামলা চালানোর যে প্রচার চালাচ্ছে, তা এক চরম ও বিশাল মিথ্যাচার।’

এর আগে শনিবার দিনের শুরুতেই জরুরি পরিস্থিতিতে নাগরিক ও সম্পদ সুরক্ষায় নিয়োজিত দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের অধীনস্থ সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ মক্কাসহ পশ্চিমের চারটি প্রদেশে ‘সম্ভাব্য বিপদের’ তীব্র আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছিল।

সেই সঙ্গে বাসিন্দাদের দ্রুততম সময়ে নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই হুতি বিদ্রোহীদের দাবি করেছিল, তারা শুক্র ও শনিবারজুড়ে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। যার মধ্যে তিনটি বিমানবন্দর, দুটি তেল কারখানা, একটি পাইপলাইন এবং একটি বিমানঘাঁটি রয়েছে।

ইয়াহিয়া সারি জানান, তাদের যোদ্ধারা রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ‘দুই ধাপে’ হামলা চালিয়েছে।

পাশাপাশি দাম্মাম ও নাজরান অঞ্চলের বিমানবন্দর, দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি এবং ‘পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত অপরিশোধিত তেলের পাম্পিং স্টেশন ও পাইপলাইনে’ সফল আঘাত হেনেছে। 

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হুতিরা দক্ষিণ উপকূলবর্তী শহর ও বন্দর নগরী এডেনে তাদের কোস্টগার্ডের স্থাপনা লক্ষ্য করে অন্তত তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

সূত্র : এনডিটিভি

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]