• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ০২:৫২ দুপুর

গভীর রাতে ডাকাতদলের কবলে রফিকুল ইসলাম মাদানী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ফাইল ফটো

মাহফিলের অনুষ্ঠান শেষে গভীর রাতে ফেরার পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের কবলে পড়ার অভিযোগ করেছেন আলোচিত ইসলামী শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। সড়কে বড় বড় ইট-পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতির চেষ্টা করা হয় বলে দাবি করেন তিনি। এ সময় পুলিশের সহযোগিতায় নিরাপদে সেখান থেকে ফিরে আসতে পেরেছেন বলেও জানান এই বক্তা।

রবিবার দিবাগত রাতে রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া সড়কে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম মাদানী। ঘটনার বর্ণনা দিয়ে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন তিনি।

ফেসবুক লাইভে রফিকুল ইসলাম মাদানী বলেন, ভুলতা-গাউছিয়ার আগে সড়কের ওপর বড় বড় পাথর ফেলে তাঁদের গাড়ি আটকে দেওয়া হয়। এ সময় ডাকাতির চেষ্টা চালানোর পাশাপাশি রামদা দিয়ে তাঁদের গাড়িতে আঘাত করা হয়।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আমাদের চালক দ্রুত গাড়িটি পেছনে নিয়ে প্রায় ২০০ থেকে ৩০০ গজ দূরে চলে যান।’

রফিকুল ইসলাম মাদানী জানান, রাতে কুমিল্লায় একটি মাহফিলের অনুষ্ঠান শেষ করে ফেরার পথে তাঁরা এ ঘটনার মুখোমুখি হন। তাঁর অভিযোগ, বড় বড় ইট-পাথর ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রামদা হাতে তাঁদের ওপর হামলার চেষ্টা চালানো হয়।

তিনি আরও দাবি করেন, তাঁদের আটকে দেওয়ার ঘটনার প্রায় দুই মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি সত্ত্বেও সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত বা আটক করার কোনো দৃশ্যমান উদ্যোগ তিনি দেখতে পাননি বলে অভিযোগ করেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, পুলিশের গাড়ির সামনেই একটি সিএনজিচালিত অটোরিকশা ছিল। সেখান থেকে কয়েকজন নেমে সড়কে ফেলে রাখা পাথর সরিয়ে যান চলাচলের পথ পরিষ্কার করে চলে যান। তাঁর ভাষ্য অনুযায়ী, এরপর সন্দেহভাজন ডাকাতদল কোন দিকে চলে গেছে, তা খুঁজে দেখার উদ্যোগ না নিয়েই পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় রাতের বেলায় মাহফিল থেকে ফেরার পথে আলেম-ওলামাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রফিকুল ইসলাম মাদানী। তিনি প্রশ্ন তোলেন, সড়কে এত বড় বড় পাথর ফেলে গাড়ি আটকে হামলার চেষ্টা চালানোর মতো ঘটনা কীভাবে ঘটল এবং এ সময় প্রশাসনের ভূমিকা কী ছিল।

তিনি বলেন, ‘রাতের বেলা প্রোগ্রাম করা যাচ্ছে না। আলেম-ওলামাদের গাড়ি আটকে ডাকাতি করতে আসছে, রামদা দিয়ে আঘাত করে মেরে ফেলতে চাচ্ছে। এই রাস্তায় এত বড় বড় পাথর রাখা এবং এত মানুষের জড়িত হওয়া কীভাবে সম্ভব? নিশ্চয়ই এতে সময় লেগেছে। এতক্ষণ প্রশাসন কোথায় ছিল? তারা কী করে?’

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]