• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
ফরিদুল ইসলাম রঞ্জু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ০৬:০৩ বিকাল

উপনির্বাচন ঘিরে ঠাকুরগাওয়ে বিজিবির কড়া নিরাপত্তা, চলছে বিশেষ মহড়া

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আগামী  ২৯ তারিখে ঠাকুরগাঁও উপনির্বাচন কে কেন্দ্র করে  প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এ উপনির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তায় রয়েছে বিজিবি।

সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের অপরাজেয় একাত্তরে নির্বাচনী মহড়া করেছে ঠাকুরগাঁও ৫০বিজিবি ব্যাটেলিয়ন। এ সময় কর্নেল সুরুজ জানায়, উপনির্বাচন উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিজিবি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করছেন তারা।

ঠাকুরগাঁও ১ আসনের তিনটি উপজেলা মিলে নির্বাচনের দিন মোতায়েন থাকবে ২১ প্লাটুন বিজিবি। এছাড়া বডি অন ক্যামেরা, ড্রোন এবং ডগ স্কোয়াডের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিরীক্ষণ করা হবে।

অন্যদিকে প্রার্থীদেরও যেনো দম ফেলার সুযোগ নেই, তাই  শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা।

বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন আজ আখানগর ইউনিয়নের দশটি পথসভায়  অংশ নিয়েছেন।অপরদিকে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন তিনিও বেশ কয়েকটি উঠন বৈঠক ও পথসভায় যোগদান করেছেন, দিয়েছেন স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত থাকার প্রতিশ্রুতি। 

আগামী ২৯ তারিখ সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৮৫টি কেন্দ্রে চলবে ভোট গ্রহন চলবে।ঠাকুরগাঁয়ের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]