নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে সাইফুল ইসলাম নামের এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় জব্দকৃত মাংস মাটিতে পুঁতে রাখা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিজ ফারজানা সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সোমবার ভোরে ভ্যানযোগে নাজিরপুর হাটে অসুস্থ গরু আনেন সাইফুল। সেই গরু জবাই করে মাংস বিক্রি চলছিলো। এই মাংস খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে। এ ধরণের অপরাধে শুধু জরিমানা নয়, কারাদন্ড নিশ্চিত করা প্রয়োজন।
সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ দন্ডবিধি সম্পর্কে প্রাণিসম্পদ অফিস প্রশিক্ষণ দিয়ে থাকে। মাংস জব্দসহ কসাইকে সতর্ক করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর