নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের অপসারণকৃত দুর্নীতিবাজ চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুর বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধনে ইউনিয়নের ২ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন এসরাফিল ইসলাম, ইসলাম ইউপি সদস্য গোলাম মাওলা, সংরক্ষিত মহিলা সদস্য হাফেজ বেগম, মৌসুমী আক্তার, লিপা প্রমুখ। বক্তারা বলেন, সরকারি জমি দখল, সরকারী অর্থ অপব্যবহার ও ক্ষমতার অপব্যবহারের দায়ে চেয়ারম্যানকে চূড়ান্তভাবে অপসারণ করা হয়। তদন্ত সাপেক্ষে সরকারি জমি দখল ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অপসারণ করে মন্ত্রণালয়। সেই দুর্নীতিবাজ চেয়ারম্যানকে আমরা মানি না।
বক্তারা আরও বলেন, বর্তমান প্যানেল চেয়ারম্যানকে বহাল রাখার দাবী জানাচ্ছি। অপসারণকৃত চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে আরও দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তাই আমরা ইউনিয়নের সাধারণ মানুষ ওই দুর্নীতিবাজ চেয়ারম্যানকে বয়কট করছি। মানববন্ধনে ইউনিয়ন পরিষদের মত প্রতিষ্ঠানকে জনস্বার্থ, প্রশাসনিক স্বচ্ছতা ও গণমানুষের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে পরিচালনার দাবীসহ ওই দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশুদৃষ্টি কামনা করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর