• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৭:৫১ বিকাল

হেলিও ১৫০ স্টাইল ও পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্মার্টফোন ব্র্যান্ড হেলিও এবার নিয়ে এলো ৭০০০ এমএএইচ ব্যাটারির নতুন একটি স্মার্টফোন হেলিও ১৫০। ৮ জিবি র‍্যাম ,আধুনিক ডিজাইন, অ্যামোলেড ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে মাত্র ২৭,৯৯৯ টাকা। এছাড়াও ফোনটিতে আছে মিডিয়াটেক এর প্রিমিয়াম ক্যাটাগরীর চিপসেট হেলিও জি ২০০ এবং অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রোয়েড ১৬ যা ভবিষ্যৎ এ আপডেট এর মাধ্যমে অ্যান্ড্রোয়েড ১৭ হবে।

হেলিও ১৫০-এর অন্যতম আকর্ষণ এর ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। ১২৬০×২৮০০ পিক্সেল রেজল্যুশনের এই ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট কালার ডেপথ এবং সর্বোচ্চ ৫০০০ নিটস পিক ব্রাইটনেস। ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা দৈনন্দিন ব্যবহারে পাওয়া যাবে উজ্জ্বল ও প্রাণবন্ত ভিজ্যুয়াল। ৯৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও ডিসপ্লেটিকে দিয়েছে আরও আকর্ষণীয় ও বিস্তৃত ভিউ। চোখের স্বাচ্ছন্দ্য বিবেচনায় এতে রয়েছে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি ও উন্নত ডিমিং সুবিধা।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৭০০০mAh সিলিকন অ্যানোড ব্যাটারি, যাতে রয়েছে ১০ শতাংশ সিলিকন কনটেন্ট। বিশাল ধারণক্ষমতার এই ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ৪৪ওয়াট চার্জারের মাধ্যমে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ১ ঘণ্টা ৪২ মিনিট সময় লাগে। ফলে দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জের সুবিধাও পাবেন ব্যবহারকারীরা।

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে হেলিও ১৫০-এ রয়েছে ৬৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, যার সঙ্গে যুক্ত হয়েছে ইআইএস প্রযুক্তি। চলার পথে কিংবা হাত কাঁপা অবস্থায় ছবি ও ভিডিও ধারণের সময় স্থিরতা বজায় রাখতে এই ফিচারটি সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। অন্যদিকে, সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটিতে ২কে রেজল্যুশনে ভিডিও ধারণ, মোশন ফটো, ডুয়াল ভিউ ভিডিও রেকর্ডিং এবং স্পোর্টস মোডের মতো ক্যামেরা সুবিধাও রয়েছে।

পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছ মিডিয়াটেক হেলিও জি২০০ অক্টাকোর প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাল্টিটাস্কিংয়ের সুবিধা বাড়াতে ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম ব্যবহারের সুযোগ থাকায় সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেড র‍্যাম সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ সর্বোচ্চ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

স্মার্টফোনটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর স্থায়িত্ব ও সুরক্ষা ব্যবস্থা। এতে রয়েছে IP64 রেটিং, যা ধুলাবালি ও পানির ছিটা থেকে সুরক্ষা দিতে সহায়তা করে। ডিসপ্লের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে শট জেনসেশন কভার গ্লাস এবং ব্র্যান্ডটির নিজস্ব আয়রন গার্ড প্রযুক্তি। নিরাপদ ও সহজ আনলকিংয়ের জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেসআনলক।

দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুবিধা দিতে হেলিও ১৫০-এ আছে NFC, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল এবং ডুয়াল স্পিকার। ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে টিভি, এসি, প্রজেক্টরসহ বিভিন্ন সামঞ্জস্যপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। এ ছাড়া ১৫০ মিটার পর্যন্ত অফলাইন ভয়েস চ্যাট সুবিধা রয়েছে, যার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক ছাড়াই নির্ধারিত সীমার মধ্যে যোগাযোগ করা সম্ভব। ভ্রমণ, আউটডোর কার্যক্রম কিংবা দলগত কাজে ফিচারটি বাড়তি সুবিধা দিতে পারে।

অপারেটিং সিস্টেম হিসেবে হেলিও ১৫০-এ রয়েছে অ্যান্ড্রয়েড ১৬ এবং ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট পাওয়ার সুবিধা। নতুন ইউজার ইন্টারফেসের পাশাপাশি এতে রয়েছে সাইড অ্যাপ্লিকেশন বার, ডায়নামিক উইন্ডো, স্মার্ট স্ক্রিনশট, চিলড্রেন স্পেস এবং বিভিন্ন স্মার্ট অপ্টিমাইজেশন সুবিধা। মাত্র ৭.৯৭ মিলিমিটার পুরুত্ব ও ২০৭ গ্রাম ওজনের স্মার্টফোনটি ডিজাইন ও ব্যবহারের স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রেও গ্রহক পাবেন বাড়তি সুবিধা।

এতোসব ফিচার এর পাশাপাশি হেলিও এই স্মার্টফোনটির সাথে দিচ্ছে ১৫ মাসের ওয়ারেন্টি ও গ্রামীনফোনের বান্ডেল অফার। ক্ল্যাসিক নেভি ব্লু, ম্যাগনেটিক এ্যাশ এবং মিন্ট গ্রীন এই তিনটি চমৎকার কালারে পাওয়া যাবে এই স্মার্টফোনটি।

সব মিলিয়ে আধুনিক ডিজাইন, অ্যামোলেড ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী ক্যামেরা, আধুনিক প্রসেসর এবং ব্যবহারিক স্মার্ট ফিচারের সমন্বয়ে হেলিও ১৫০ স্মার্টফোনটি ব্যবহারকারীদের দিবে নতুন অভিজ্ঞতা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]