• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩৪ বিকাল

চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রাম আগ্রাবাদ এক্সেস রোড়স্থ জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে পুলিশের পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে ৷ তবে পুলিশের জোর তৎপরতায় সেটিকে ৩ ঘন্টা পর উদ্ধার করতে সক্ষম হয়েছে৷

আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টার দিকে পিকআপ ভ্যানটিকে কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট নামক স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ৷

জানা গেছে, আগ্রাবাদ এক্সেস রোডে জেলা পুলিশ লাইনের সামনের থানার ‘পিকআপ ভ্যান’ রেখে হোটেলে ভাত খেতে যান পুলিশ সদস্যরা। ভাত খেয়ে ফিরে এসে তাদের গাড়িটির হদিস পাননি। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, অজ্ঞাত এক ব্যক্তি পুলিশের পিকআপ ভ্যানটিতে উঠে দ্রুত সেটি চালিয়ে চলে অজ্ঞাত গন্তব্যে চলে গেছেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ গণমাধ্যমকে বললেন, ‘হালিশহর থানার ব্যবহৃত সিঙ্গেল কেবিনের একটি পুরনো পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। থানার টহল টিমের পুলিশ সদস্যরা সেটি নিয়ে টহলে বের হয়েছিল। দুপুরের সময় তারা পিকআপ ভ্যানটি জেলা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে সামনের রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিল। পরে ভাত খেয়ে এসে দেখে গাড়িটি সেখানে নেই।"

তবে পুলিশের তৎপরতা ও অভিযানের মুখে সন্ধ্যা ৬টায় দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট নামক স্থান থেকে গাড়িটি উদ্ধার করেছে বলে বিডি২৪লাইভকে নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]