• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৬:১৮ বিকাল

ঝিনাইদহে জামায়াতের ৮ শাখার আমির নির্বাচিত, শপথে দুই এমপি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার ২০২৭-২৮ সেশনের ছয়টি উপজেলা ও দুটি সাংগঠনিক থানা শাখার আমির নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় ঝিনাইদহের আল হেরা ইসলামিক সেন্টারে আয়োজিত এক শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আউয়াল।

নবনির্বাচিত আমিরদের মধ্যে হরিণাকুণ্ডু উপজেলা শাখায় মোশারফ হোসেন, শৈলকুপা উপজেলা শাখায় অধ্যাপক এ এইচ এম মতিউর রহমান, কোটচাঁদপুর উপজেলা শাখায় মাস্টার আজিজুর রহমান, মহেশপুর উপজেলা শাখায় ফকির আহম্মদ এবং ঝিনাইদহ সদর উপজেলা শাখায় ড. হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক থানা শহর শাখার আমির নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্চল ও টিম সদস্য, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ (অব.) আব্দুল হাই, জেলা নায়েবে আমির আব্দুল আলিম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম ও কাজী ছগির আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশে নবনির্বাচিত আমিরদের শপথবাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত দায়িত্বশীলরা আগামী ২০২৭-২৮ সেশনে নিজ নিজ সাংগঠনিক শাখার দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]