• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৬:১৯ বিকাল

গোপালপুরে গ্রামীণ ব্যাংকে কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের গোপালপুরে গ্রামীণ ব্যাংকের সাজানপুর শাখা লক্ষ্য করে দুর্বৃত্তদের নিক্ষেপ করা চারটি কাচের বোতলে পেট্রোল দিয়ে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে। এতে শাখাটির সামনের সাইনবোর্ড কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শাখা ব্যবস্থাপক আব্দুল মোতালেব জানান, গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পরপর চারটি ককটেল নিক্ষেপ করে। এতে ব্যাংকের সামনের সাইনবোর্ডের কিছু অংশে আগুন ধরে যায়। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী মো. মফিজ উদ্দিন চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গ্রামীণ ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখা যায় ২৪ তারিখ রাত্রি দুইটা ৩০ মিনিটে হেলমেট পরিহিত অবস্থায় তিনজন ব্যক্তি ব্যাংকের বাহিরে থেকে কাঁচের বোতলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে নিক্ষেপ করে চলে যায় ।

ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারিসহ তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরাদ হোসেন বলেন, ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। দুষ্কৃতকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]