• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৯ রাত

গণতন্ত্র পুনরুদ্ধারে সনাতনী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মনিরুল হক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের এই আন্দোলনে সনাতনী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ঐক্যবদ্ধ থাকলে একটি ন্যায়ভিত্তিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর মহেশাঙ্গন (ঈশ্বর পাঠশালায়) মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। এটাই আমাদের রাজনীতির মূল দর্শন। হিন্দু-মুসলিম-বৌদ্ধ সকলে মিলে একসাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। যুগ যুগ ধরে এই দেশে আমরা মিলেমিশে বাস করছি, একে অপরের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও আমরা একসাথে থাকতে চাই। আমি কথা দিচ্ছি, এই কুমিল্লাতে হিন্দু সম্প্রদায় এয়টাই নিরাপদে থাকবে যে, কেউ আপনাদের অধিকারে হস্তক্ষেপ করার সাহস ও করবে না। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, মুল্যবান ভোটের মাধ্যমে নির্বাচনকে সফল করবেন।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য। দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত না হলে উন্নয়ন টেকসই হয় না। আমরা শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কুমিল্লা ৬ আসনের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার। মনিরুল হক চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমি শুনতে পাচ্ছি আপনারা ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে ভয় পাচ্ছেন। আপনাদেরকে কে বা কারা ভয় দেখাচ্ছে জানি না। তবে কথা দিচ্ছি, আপনাদের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়েছে। শুধু নির্বাচনে নয়, নির্বাচনের পরে আগামীর সম্প্রীতির বাংলাদেশে আপনাদের সম্পূর্ণ নিরাপত্তা বহাল থাকবে বলে কথা দিলাম।

মতবিনিময় সভায় শ্রী চন্দন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহাসহ কুমিল্লার বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]