দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে একপ্রকার ‘মব’ পরিস্থিতি সৃষ্টি করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ–এর বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন সাকিব আল হাসান–এর একদল সমর্থক।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে।
দুদক সূত্র জানায়, দুপুরে হঠাৎ ২০–৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে কার্যালয়ে জড়ো হয়। তারা ভবনের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করেন। এতে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে দুদকের সংশ্লিষ্ট বিভাগ অভিযোগটি গ্রহণ করে।
নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা জানান, একদল লোক কার্যালয়ের ভেতরে হট্টগোল করে কর্মকর্তাদের অভিযোগ গ্রহণে বাধ্য করেছে। বেনামে জমা দেওয়া অভিযোগটি পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।
তিনি আরও জানান, যে কোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্ত বা মামলার পর্যায়ে যায় না। জোর করে জমা দেওয়া এই অভিযোগটি আমরা আইন অনুযায়ী যাচাই-বাছাই করব। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা সত্যতা পাওয়া না গেলে এটি সরাসরি বাতিল করা হবে। আর অভিযোগ পাওয়া গেলে পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর