নাটোরের বড়াইগ্রামে র্যাব ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত রাখা ১০৮ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ধানাইদাহ এলাকায় এই অভিযান চালানো হয়।
বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর জানান, ধানাইদাহ সমবায় ফিলিং স্টেশনের পেছনে একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানে মনমোহন টোব্যাকোর ম্যানেজার সজিব হোসেনের ভাড়া বাসার টয়লেট থেকে অবৈধভাবে মজুত রাখা ১০৮ ডিজেল উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সজিব হোসেনকে ২৫ হাজার টাকা জড়িমানা করা হয়। সেই সাথে জব্দ করা ডিজেল স্থানীয় কৃষকদের মধ্যে বাজার মুল্যে বিক্রি করা হয়। পরে ডিজেল বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়।
জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও বিক্রির বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসনের কর্মকর্তারা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর