• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৯:০৯ সকাল

২ বছর পর নতুন নেতৃত্ব পেল কক্সবাজার জেলা ছাত্রদল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

প্রায় দুই বছর পর কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ফাহিমুর রহমানকে সভাপতি ও মোহাম্মদ সাঈদ আনোয়ারকে সাধারণ সম্পাদক করে ছয়জনের একটি আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

আংশিক কমিটিতে মোহাম্মদ হোসেন মাদুকে সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ জাহেদ নুর জিতুকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দ মুহাম্মাদ সালমান বাপ্পিকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আশরাফ ইমরানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কেন্দ্রীয় সংসদের চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত সভাপতি ফাহিমুর রহমান বলেন, 'দীর্ঘদিন ধরে আমি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে, দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। কেন্দ্র আমাদের ওপর যে আস্থা রেখেছে, তা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করব। আগামী ৩০ দিনের মধ্যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়াই এখন আমাদের প্রধান লক্ষ্য।'

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার বলেন, 'কক্সবাজারে ছাত্রদলকে আবারও সংগঠিত ও গতিশীল করে তোলাই আমাদের এখন প্রধান কাজ। তৃণমূল থেকে শুরু করে জেলার প্রতিটি ইউনিটে সংগঠনকে মজবুত করতে আমরা দ্রুত মাঠে নামব। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলের আদর্শ ও জনগণের সেবায় কাজ করে যাওয়াই আমাদের অঙ্গীকার।'

উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ আগস্ট সর্বশেষ কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। ওই কমিটিতে শাহাদাত হোসাইন রিপনকে সভাপতি ও ফাহিমুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। পরে ২০২৪ সালের ১৫ আগষ্ট ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]