করপোরেট গিফটিং, ডিজিটাল গিফট কার্ড ও রিওয়ার্ড সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান গিফটি প্ল্যাটফর্ম লিমিটেড সম্প্রতি আয়োজন করেছে ‘গিফটি ফার্মা কাপ ২০২৬’, যেখানে দেশের শীর্ষ ১২ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পেশাজীবীরা করপোরেট ফুটসাল টুর্নামেন্টে অংশ নেন।
ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটি, ফুটসাল গ্রাউন্ড ২-এ অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল ওষুধ শিল্পের পেশাজীবীদের মধ্যে কর্মক্ষেত্রের বাইরেও পারস্পরিক সম্পর্ক, পেশাগত যোগাযোগ এবং সৌহার্দ্যপূর্ণ বন্ধন আরও দৃঢ় করা। খেলাধুলার মাধ্যমে টিমওয়ার্ক, স্পোর্টসম্যানশিপ, সুস্থ প্রতিযোগিতা এবং পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- রেনাটা পিএলসি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অপসোনিন ফার্মা লিমিটেড, জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সাইনোভিয়া ফার্মা পিএলসি, দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এবং নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড রানার-আপ হয়।
এ আয়োজন সম্পর্কে গিফটি প্ল্যাটফর্ম লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান বিপণন কর্মকর্তা এস এম রিফাত শাহরিয়ার বলেন, “বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবায় ওষুধ শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শিল্পের পেছনে নিরলসভাবে কাজ করা পেশাজীবীদের জন্য কর্মক্ষেত্রের বাইরে একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, সুস্থ প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি সুযোগ তৈরি করাই ছিল গিফটি ফার্মা কাপ আয়োজনের মূল উদ্দেশ্য। দেশের ১২টি প্রতিষ্ঠানের আন্তরিক অংশগ্রহণ এই আয়োজনকে সফল ও স্মরণীয় করে তুলেছে। ভবিষ্যতে এই উদ্যোগের ধারাবাহিকতায় আমরা আরও ক্রীড়া আয়োজন, পেশাগত দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) প্রশিক্ষণ এবং ফার্মাসিউটিক্যাল শিল্পসহ দেশের করপোরেট খাতের জন্য আরও সহযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করছি।”
গিফটি প্ল্যাটফর্ম লিমিটেড বাংলাদেশের একটি করপোরেট ডিজিটাল গিফটিং ও রিওয়ার্ড সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ডিজিটাল গিফট কার্ড, কর্মী স্বীকৃতি, গ্রাহক ও পার্টনার লয়্যালটি প্রোগ্রাম এবং করপোরেট গিফটিং সল্যুশনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী সম্পৃক্ততা বৃদ্ধি, অর্জনের স্বীকৃতি প্রদান এবং গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে।
টুর্নামেন্ট শেষে গিফটি প্ল্যাটফর্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম মামুন বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন। পাশাপাশি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল এবং সেরা খেলোয়াড়দের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। গিফটি ফার্মা কাপ ২০২৬-এর মাধ্যমে করপোরেট জগতের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং কর্মক্ষেত্রের বাইরেও অর্থবহ সম্পৃক্ততার সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে গিফটি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর