• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ১০:৩৭ দুপুর

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ। সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে এক অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাঁকে এই সম্মানসূচক পদমর্যাদা প্রদান করেন।

ইন্ডিয়া টুডে ও পিটিআইয়ের সূত্রে জানা গেছে, নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে নেপালে রয়েছেন জেনারেল ধীরজ শেঠ। সফরের অংশ হিসেবে তিনি নেপাল সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।

নেপালের প্রেসিডেন্টের সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবসহ নেপাল সরকার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, জেনারেল শেঠের এই সফর ভারত ও নেপালের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার প্রতিফলন। দুই দেশের অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও দীর্ঘস্থায়ী সামরিক সম্পর্কের ভিত্তিতে এ সহযোগিতা গড়ে উঠেছে বলেও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

সফরকালে জেনারেল শেঠ নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জামও হস্তান্তর করেন। তিনি নেপাল সেনা সদর দপ্তরে একটি চারা রোপণ করেন এবং গার্ড অব অনার পরিদর্শন করেন।

নেপাল সেনাবাহিনী জানিয়েছে, জেনারেল শেঠের সফর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৫০ সাল থেকে ভারত ও নেপালের মধ্যে দুই দেশের সেনাপ্রধানকে পরস্পরের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়ার ঐতিহ্য চলে আসছে। এবারের আয়োজনও সেই দীর্ঘদিনের সামরিক সম্পর্কের ধারাবাহিকতা।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]