• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ১০:১৮ দুপুর

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার অবদান ভুলে যাবেন না: হাবিবুর রহমান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করে বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব হাবিবুর রহমান হাবীব বলেন, আপনারা কখনো গোড়া ভুলে যাবেন না। স্বনির্ভর বাংলাদেশ গড়তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন সংগ্রাম করে গেছেন। তাই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার অবদান ভুলে যাবেন না। এটা অন্তর লালন করে সবাই দেশের জন্য কাজ করুন।

রোববার (২৩ আগস্ট ২০২৬ইং ) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই বক্তব্য রাখেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোটর চালক দল রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করে। এর আগে সকাল ৯টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে সকাল সাড়ে ১১টায় প্রেস ক্লাবের এই বড় হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব হাবিবুর রহমান হাবীব। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. শীপন বকাউল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় অনেক নেতৃবৃন্দ। সারা দেশ থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের নেতাকর্মীরা এতে অংশ নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা সাফল্যমন্ডিত করেন।

আলোচনা সভায় মোটরচালকদের বিভিন্ন দাবি-দাওয়া, বিশেষ করে ২০১৮ সালের ট্রাফিক আইন বাতিলসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু স্বনির্ভর বাংলাদেশ গড়তে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন এবং সারা দেশ থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]