• ঢাকা
  • ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫৯ সেকেন্ড পূর্বে
মোঃ ইসমাইল হোসেন
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৬:৪৫ বিকাল

'আজকের প্রজন্ম'র ১৫ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'আজকের প্রজন্ম'-এর উদ্যোগে ১৫ হাজার ফলদ, বনজ ও বিভিন্ন জাতের ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার গাড়ীটানায় দারুল ইসলাহ্ কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাদরাসার আঙ্গিনায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণের মধ্যদিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন সংগঠনের দায়িত্বশীলরা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা আব্দুল কাদের, ওবায়দুল কাদের, প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শহিদুল্লাহ ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক মুফতী মাঈন উদ্দিন জামীল, শিক্ষক ফিরোজ হাসান চৌধুরী টিটু, আরাফাত মুঈন আরাভী ও মাওলানা মুহাম্মদ ইউসুফ প্রমূখ।

আয়োজকরা জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘আজকের প্রজন্ম’ ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতে এবার ১৫ হাজার ফলদ, বনজ ও বিভিন্ন জাতের ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় চারা রোপণের পাশাপাশি স্থানীয়দের মাঝে চারা বিতরণ করা হবে। একই সাথে একটি বিশেষ তদারকি কমিটি রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে কাজ করবে বলেও জানিয়েছেন তারা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]