• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৪ মিনিট পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৮ বিকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ, রথখলা মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রথখলা এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম।

এ ছাড়া র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম মোল্লা, সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরিফ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন এবং সদস্যসচিব শহীদুল্লাহ কায়সার শহীদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালিতে নেতাকর্মীরা দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগান নিয়ে অংশ নেন। এ সময় একটি ছোট্ট মেয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদলে সেজে বিএনপির প্রতীক ধানের শীষ হাতে র‍্যালিতে অংশ নেয়। শিশুটিকে ঘিরে র‍্যালিতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]