• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৭ দুপুর

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ছবি: সংগৃহীত

ভিয়েতনামে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ফাইনালে নজর কাড়লেন আর্জেন্টিনার প্রতিযোগী অ্যালিনা লুজ আক্সেলরাড। সৌন্দর্যের মঞ্চে তিনি হাজির হন এমন এক বিশেষ পোশাকে, যা উৎসর্গ করা হয়েছিল আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিয়োনেল মেসিকে।

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা যখন নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে বর্ণিল পোশাকে মঞ্চে আসেন, তখন অ্যালিনার নীল-সাদা পোশাক আলাদা করে সবার দৃষ্টি আকর্ষণ করে। আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি থেকে অনুপ্রাণিত পোশাকটির ওপরের অংশে ছিল দেশের পরিচিত রঙের ছাপ, আর নিচের অংশজুড়ে ফুটে উঠেছিল মেসির ফুটবল জীবনের স্মরণীয় সব মুহূর্ত।

ছবি: সংগৃহীত

পোশাকে স্থান পেয়েছে বিশ্বকাপ হাতে উচ্ছ্বসিত মেসি, আবার ২০২২ সালের বিশ্বকাপের আগের হতাশার মুহূর্তও। শুধু তাই নয়, নিউওয়েলস ওল্ড বয়েজ, বার্সেলোনা, প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) এবং ইন্টার মায়ামির জার্সিতে মেসির বিভিন্ন সময়ের ছবিও তুলে ধরা হয়েছে নকশায়।

এই ব্যতিক্রমী পোশাকটির নকশা করেছেন ডিজাইনার অরেলিও মার্তিনেজ। তাঁর পরিকল্পনায় মেসির দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের সাফল্য, আবেগ ও সংগ্রামের নানা অধ্যায় একসঙ্গে ধরা পড়েছে।

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। সেই প্রেক্ষাপটে আর্জেন্টিনার প্রতিনিধির এই অভিনব শ্রদ্ধা নিবেদন মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে। সৌন্দর্য প্রতিযোগিতার ঝলমলে আয়োজনেও এদিন যেন সমান উজ্জ্বল ছিলেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিয়োনেল মেসি।

সূত্র: টাইমস নাউ

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]