সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১২৮ জন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯১ হাজার ৭৩১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৫১০ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৬৬ জন ঢাকা বিভাগে রয়েছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর