যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে। তবে যুদ্ধ কীভাবে বা ঠিক কবে শেষ হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। একই সঙ্গে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
এদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দেশটির ভোটারদের উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এতে ট্রাম্প প্রশাসনকে পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, চলমান হামলা ও সংঘাতের মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন যুদ্ধের আগের মাত্রার কাছাকাছি পৌঁছেছে। তেলবাজার ও জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৩২ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে।
তবে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার বিষয়ে ট্রাম্পের দাবির পেছনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা সম্ভাব্য সময়সীমা তিনি জানাননি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর