কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৩৭৯ জনকে আটক করেছে থানা ও ডিবি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশের সকল ইউনিট ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন মাদক স্পট, আড্ডার স্থানসহ বখাটেদের উৎপাত রয়েছে এমন এলাকাগুলোতে তল্লাশি চালানো হয়। অভিযানে পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গ্যাং কালচারে জড়িত সন্দেহে ৩৭৯ জনকে আটক করা হয়েছে। বর্তমানে আটককৃতদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো নিরপরাধ কিশোর যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর