• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৮ রাত

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতিতে দ্রুত প্রেরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জারি করা এক চিঠিতে অধিদপ্তর জানায়, আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট মাসের এমপিও বিল অনলাইনে জমা দিতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভুল বা ইচ্ছাকৃতভাবে ভ্রান্ত তথ্য প্রদান করা হলে এবং এর ফলে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে প্রেরণ না হলে, এর সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানদের ইএমআইএস সিস্টেমে লগইন করে নির্ধারিত সময়ের মধ্যেই ফেব্রুয়ারি মাসের এমপিও বিল অনলাইনে সাবমিট করতে হবে।

সময়সীমার মধ্যে বিল জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে পাঠানো হবে না।
 
নির্দেশনায় বলা হয়, প্রতিষ্ঠানপ্রধানরা তাদের ব্যবহারিক আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করে প্রতিটি শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা-আলাদা ভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিও টাকার হিসাব নির্ধারণ করে বিল সাবমিট করবেন। সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতি কর্তৃক স্বাক্ষর করে সংরক্ষণ করতে হবে। এতে ভবিষ্যতে কোনো জটিলতা সৃষ্টি হলে নথি হিসেবে ব্যবহার করা যাবে।

প্রতিষ্ঠান তালিকায় থাকা কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ বা পদত্যাগ করলে সংশ্লিষ্ট মাসের বিধিমতে প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধিমতো বেতন কর্তন বা বন্ধের প্রয়োজন হলে তা বিল সাবমিট অপশনে উল্লেখ করতে হবে।

নির্দেশনায় আরও জানানো হয়েছে, শুধুমাত্র আইবাসে যাচাই করা ভ্যালিড জনবল তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত রয়েছে। যাদের তথ্য এখনও ভুল আছে, তাদের সঠিক তথ্য প্রাপ্তি ও যাচাইয়ের পর পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে।

ভুল তথ্য দিলে এমপিওর টাকা না পৌঁছানোর দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপরই বর্তাবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]