• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৭ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১২:১৮ দুপুর

গুঞ্জনের মধ্যে মোজতবা খামেনির ভিডিও প্রকাশ ইরানের

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যগত অবস্থা নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত মেহর নিউজ এজেন্সি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর নতুন নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনি জনসমক্ষে খুব একটা দেখা দেননি। এর পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

প্রকাশিত ১২ সেকেন্ডের ভিডিওতে মোজতবা খামেনিকে সুস্থ অবস্থায় আশপাশের মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কবে বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবা খামেনি মুখমণ্ডল ও পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।

এর আগে গত মার্চ মাসেও ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তার একটি ভিডিও প্রকাশ করেছিল, যেখানে তাকে ধর্মীয় শিক্ষা দিতে দেখা যায়। তবে ওই ভিডিওর সময় ও স্থান সম্পর্কেও স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ করা কঠিন হলেও তিনি দেশটির জন্য গুরুত্বপূর্ণ শক্তির উৎস হিসেবে কাজ করছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মোজতবা খামেনির শারীরিক অবস্থা গুরুতর। একই ধরনের তথ্য ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেল থেকেও প্রকাশ করা হয়েছিল।

তবে সর্বশেষ ভিডিও প্রকাশের মাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে চলমান জল্পনা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]