• ঢাকা
  • ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৭ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩২ দুপুর

চট্টগ্রামে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: এসআরবি'র হাতে ঘাতক স্বামী আটক

ছবি: প্রতিকী ছবি

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন মধ্যম হালিশহর এলাকায় পারিবারিক কলহের জেরে সানজু বেগম (৪০) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটবার দুই ঘন্টার মধ্যে ঘাতক স্বামীকে আটক করেছে এসআরবি-৭।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এসআরবি-৭ সূত্র জানিয়েছে, ইতিমধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ অভিযুক্ত স্বামী মোহাম্মদ জাবেদকে আটক করা হয়েছে ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়৷ এই বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী জাবেদ স্ত্রী সানজুকে ছুরি উপর্যুপরি ছুরিকাঘাত করেন।

চমেক হাসপাতালে নিহতের ভাই আকামাম গণমাধ্যমকে জানান, ঘটনার বিষয়টি সানজু বেগমের ছেলে তাকে ফোন করে বিষয়টি জানায়। ভাগীনার কাছ থেকে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় বোনকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানিয়েছেন, খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আইন শৃংখলা বাহিনী ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

এদিকে ঘাতক স্বামীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বিডি২৪লাইভ কে বলেন, ‘আমরা দ্রুততম সময়ে স্ত্রী খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করতে সক্ষম হয়েছি। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।’

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]