• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ১২:২৯ দুপুর

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদ চান স্ত্রী

প্রতীকী ছবি

স্বামী তাকে ঘুরতে বা অবসর কাটাতে বাইরে নিয়ে যেতে আগ্রহী নন—এমন অভিযোগে বিবাহবিচ্ছেদ চেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার এক নারী। স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শারজাহ আদালতের পারিবারিক পরামর্শ বিভাগের পরিচালক ড. রাধিয়া হাসান আল রাইসি একটি টেলিভিশন অনুষ্ঠানে ওই নারীর অভিযোগের বিষয়টি তুলে ধরেন।

তিনি জানান, ওই নারী পারিবারিক পরামর্শ সেবায় গিয়ে অভিযোগ করেন, তার স্বামী বেশিরভাগ সময় বাড়িতে থাকতেই পছন্দ করেন। স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া কিংবা ভ্রমণে যাওয়ার বিষয়ে তার তেমন আগ্রহ নেই।

তবে স্বামীর অন্যান্য গুণের প্রশংসা করেছেন ওই নারী। তার ভাষ্য, স্বামী উদার, ধৈর্যশীল ও ভদ্র। কিন্তু বাইরে ঘোরাঘুরি ও অবসর বিনোদনের প্রতি স্বামীর অনাগ্রহ তাকে উদ্বিগ্ন করে তুলেছে।

পরিস্থিতি বিবেচনায় পারিবারিক পরামর্শ বিভাগের পক্ষ থেকে ওই নারীকে ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বাইরে সময় কাটানোর পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শুধু ঘোরাঘুরি বা বিনোদনের পছন্দ-অপছন্দের পার্থক্যের কারণে যেন তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত না নেন, সে বিষয়েও তাকে পরামর্শ দেওয়া হয়।

কর্মকর্তারা বলেন, দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী-স্ত্রীর অবসর কাটানোর ধরন বা জীবনযাপনের পছন্দে পার্থক্য থাকতেই পারে। তবে এ ধরনের মতপার্থক্য যেন দাম্পত্য জীবনের শান্তি নষ্ট না করে, সেদিকে দুজনেরই নজর রাখা প্রয়োজন।

ড. আল রাইসি বলেন, স্বামী-স্ত্রীর জীবনযাপন ও অবসর কাটানোর পছন্দে পার্থক্য কখনো কখনো উদ্বেগের কারণ হতে পারে। তবে প্রতিটি মতবিরোধের পরিণতি বিচ্ছেদ হওয়া উচিত নয়।

তিনি আরও সতর্ক করে বলেন, দাম্পত্য জীবনে বড় কোনো সমস্যা না থাকলে ছোটখাটো মতপার্থক্যকে আইনি বা পারিবারিক বিরোধে পরিণত করা উচিত নয়। আলোচনার মাধ্যমে পারস্পরিক সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করাই এ ধরনের পরিস্থিতিতে বেশি গুরুত্বপূর্ণ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]