• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৭ রাত

রাজা হবার প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি

ছবি: সংগৃহীত

একদিকে রাজমুকুট, অন্যদিকে ফুটবল! জীবনের এমন দ্বিধায় পড়ার সুযোগ সবার আসে না। উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের সিংহাসনে বসার প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন ৩৬ বছর বয়সী গোলকিপার জর্জ ডেসমন্ড কামুরাসি। রাজসিংহাসনের চেয়ে ফুটবলকেই বেছে নিয়েছেন তিনি।

তোড়ো রাজ্যের সদ্যপ্রয়াত রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর পর উত্তরাধিকার নির্ধারণের প্রক্রিয়ায় প্রথম পছন্দ ছিলেন তার চাচাতো ভাই কামুরাসি। কিন্তু নিজের বর্তমান জীবন ও দায়িত্বের কথা বিবেচনা করে বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।

রয়্যাল সাকসেশন কমিটির সদস্য ফাদার ড. চার্লস ওয়ো জানান, কামুরাসির বর্তমান জীবনের প্রতি নানা দায়বদ্ধতা রয়েছে। তাই এই মুহূর্তে রাজার মতো গুরুদায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয় বলে কমিটিকে জানান তিনি।

কামুরাসি সরে দাঁড়ানোর পর নতুন উত্তরাধিকারী হিসেবে সাবেক টেলিভিশন সংবাদ উপস্থাপক প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানাঙ্গোমাকে ঘোষণা করা হয়।

এদিকে রাজপরিবারের উত্তরাধিকারী হওয়ার সুযোগ ফিরিয়ে দেওয়া কামুরাসি ফুটবল মাঠে বেশ পরিচিত মুখ। ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই গোলকিপার ইংল্যান্ডের নন-লিগ ফুটবলে ‘বিগ জি’ নামে পরিচিত। তিনি এসই ডনসের অধিনায়কও।

রাজমুকুটের প্রস্তাব ফিরিয়ে দিয়ে এখন পুরো মনোযোগ ফুটবলে। এসই ডনস এবার প্রথমবারের মতো এফএ কাপে অংশ নিচ্ছে। এরিথ টাউনকে ২-০ গোলে হারিয়ে দলটি দ্বিতীয় বাছাইপর্বে উঠেছে। আগামী ১৯ সেপ্টেম্বর চিচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে তারা।

রাজসিংহাসনের বদলে কামুরাসির চোখ এখন ফুটবল মাঠেই—সেখানেই লিখতে চান নিজের নতুন ইতিহাস।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]