শার্শায় বিশেষ ক্ষমতা আইনে যুবলীগ নেতা আব্দুল মান্নানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে শার্শার ধান্যতাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানান, আটক ব্যক্তি শার্শার ধান্যতাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে। তিনি কায়বা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের করা একটি মামলার তদন্তে সন্দহভাজন হিসেবে মান্নানকে আটক করা হয়েছে।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর